• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ভালো দেশের তালিকায় বাংলাদেশ ১২১

11সিসি ডেস্ক : বিশ্বের ভালো দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১২১তম। উন্নয়ন, সমতা, স্বাস্থ্য ও কল্যাণকামিতাকে বিবেচনায় নিয়ে ১৬২টি দেশ এ তালিকায় স্থান পেয়েছে। এছাড়া ‘ভালো দেশ’নির্ধারণে অন্যদেশের সঙ্গে সম্পর্ক ও পরিবেশের ক্ষতির বিষয়টিও বিবেচনা করা হয়েছে।

নীতি নির্ধারণী বিষয়ক উপদেষ্টা সিমন অ্যানহল্ট পরিচালিত প্রতিষ্ঠান এ তালিকা তৈরি  করেছে। এক বিবৃতিতে তিনি বলেছেনম ‘যে দেশটি সাফল্যজনকভাবে মানবতার জন্য অবদান রাখে সেটিই ভালো দেশ। এটি অবশ্যই তার নাগরিকদের স্বার্থের জন্য কাজ করবে। তবে এটি অন্যদেশের জনগণ ও প্রাকৃতিক সম্পদের ওপর আগ্রাসন চালাবে না- মানুষের টিকে থাকার জন্য এটাই নতুন আইন।’

তালিকায় সবগুলো উপদান বিবেচনায় সবচেয়ে ভালো দেশ হিসেবে সুইডেনের নাম এসেছে। তবে বিজ্ঞান ও প্রযুক্তিতে বৈশ্বিক অবদানের ক্ষেত্রে এটি অষ্টম, সংস্কৃতিতে তৃতীয়, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তায় ৫২তম, বৈশ্বিক জলবায়ুতে সপ্তম, উন্নয়ন ও সমতায় প্রথম এবং স্বাস্থ্য ও কল্যাণকামিতায় প্রথম স্থান অর্জন করেছে। অপরদিকে আইসল্যান্ড পৃথিবী ও জলবায়ু সুরক্ষায় অবদান রাখার ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে আছে। দেশটির কার্বন নিঃসরণের মাত্রাও সবচেয়ে কম।

সার্বিকভাবে ১২১তম অবস্থানে থাকা বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তিতে বৈশ্বিক অবদানের ক্ষেত্রে ১১৯, সংস্কৃতিতে ১৪৭, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তায় ৫৯, বৈশ্বিক জলবায়ুতে ১৩২, উন্নয়ন ও সমতায় ১২৩ এবং স্বাস্থ্য ও কল্যাণকামিতায় ৯৪তম অবস্থানে রয়েছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ