সিসি নিউজ: ছয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের শেষ ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে আজ শনিবার। ৭১০ ইউপিতে সকাল ৮টায় ভোট শুরু হয়ে বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। আর এর মধ্য দিয়েই শেষ হবে ইউপি নির্বাচন। তবে স্থগিত হওয়া কয়েকটি ইউপিতে যথারীতি ভোট গ্রহণ চলবে।