• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আইএসের নামে দায় স্বীকার চক্রের হোতা শনাক্ত

আইএসসিসি ডেস্ক: জঙ্গিগোষ্ঠী আইএসের বাংলাদেশ শাখার প্রধান নেতাকে শনাক্ত করা হয়েছে। সম্প্রতি ঝিনাইদহে গোপাল গাঙ্গুলী নামে এক হিন্দু পুরোহিতকে হত্যার পরই থলের বিড়াল বেড়িয়ে এসেছে। ওই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে আইএস। কানাডার ন্যাশনাল পোস্টের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

আইএসের ওই মূল হোতার নাম তামিম চৌধুরী। তিনি কানাডার উন্ডসোরের অধিবাসী। এর আগে তিনি দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওনতারিওর বাসিন্দা ছিলেন।

তবে তার সম্পর্কে তার আশেপাশের লোকজনের তেমন কোনো ধারণা নেই। সবাই তাকে শান্ত শিষ্ট হিসেবেই চেনে। তার সম্পর্কে এর চেয়ে বেশি কিছু বলতে পারেনি কেউ।

বাংলাদেশের একটি জাতীয় দৈনিকের রিপোর্ট অনুযায়ী, তামিম চৌধুরী এখন সেইখ আবু ইব্রাহিম আল হানিফ ছদ্মনাম গ্রহণ করেছেন। আইএসের প্রচারমাধ্যম দাবিকের একটি প্রতিবেদনে জঙ্গি তৎপরতায় তামিমের নেতৃত্বের কথা উঠে এসেছে। তাকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, তামিম বাংলাদেশে জঙ্গিদের নিয়ন্ত্রণ করছেন। জঙ্গিরা দেশে অস্থিরতা ও নৈরাজ্য সৃষ্টি করতে চাইছে।

ওই ম্যাগাজিনে দেয়া এক সাক্ষাতকারে তামিম জানায়, আমরা হামলার প্রস্তুতি নিচ্ছি। আমাদের যোদ্ধারা তাদের ছুড়িতে শান দিচ্ছে। আমরা বাংলাদেশে খিলাফত রাষ্ট্র কায়েম করব।

বাংলাদেশে খুব বড় ধরনের হামলা না চালালেও গত আট মাসে বেশ কয়েকটি হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে আইএস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ