• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০০ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

কিশোরগঞ্জে ধর্ষণ চেষ্টার অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার

ধর্ষণনীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীতে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত প্রধান শিক্ষক হলেন, জেলার কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নের কেল্লাবাড়ি আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মুকুল হোসেন (২৮)। তার বিরুদ্ধে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ আনে এক কলেজ ছাত্রী। ওই শিক্ষককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মামলার বিবরনে জানা যায়, একই এলাকার কলেজ পড়ুয়া এক শিক্ষার্থীকে স্কুলে সহকারী শিক্ষিকার চাকরি দেওয়ার কথা বলে গত বুধবার (৮ জুন) সন্ধ্যার দিকে স্কুলের অফিস কক্ষে ডেকে আনেন ওই প্রধান শিক্ষক। এরপর মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করলে তার চিৎকারে এলাকাবাসী এসে প্রধান শিক্ষককে আটক করেন। পরে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনার দিন রাতেই মেয়েটি বাদী হয়ে কিশোরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ