• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০০ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

কলেজের হোস্টেল থেকে ছাত্রীর লাশ উদ্ধার

লাশ উদ্ধারসিলেট: সিলেট সরকারি মহিলা কলেজের পুরাতন ছাত্রীনিবাসে অনার্স পড়ুয়া এক ছাত্রীর ঝুলন্ত লাশ পাওয়া গেছে। রবিবার ইফতারের পরে ওই ছাত্রীনিবাসের অন্য ছাত্রীরা ২১০ নাম্বার রুমে সুবি বেগম নামের ওই ছাত্রীর ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে বিষয়টি তারা ছাত্রীনিবাসের তত্ত্ববধায়কে অবগত করেন।
নিহত ওই ছাত্র সিলেট সরকারি ছাত্রীনিবাসের অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের ছাত্রী বলে জানিয়েছেন হোস্টেলের তত্ত্ববধায়ক জামালুর রহমান।
তিনি জানান- সুবি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বসর মিয়ার মেয়ে। সে বিগত ১ বছর থেকে ওই ছাত্রী নিবাসে থাকে। সুবি বেগমের রুমে আরো ৫ জন ছাত্রী থাকেন। কিন্তু বাকিদের পরিক্ষা শেষ হওয়াতে রমজানের আগেই তারা বাড়ি চলে যায়।
তিনি আরো জানান- ছাত্রীনিবাসের ছাত্রীদের কাছে ঝুলন্ত লাশের খবার পাওয়ার পর বিষয়টি কোতোয়ালী থানা পুলিশকে জানানো হয়েছে। রাত ১০টার দিকে লাশ উদ্ধারের জন্য পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে বলে জানান ছাত্রীনিবাসের তত্ত্ববধায়ক জামালুর রহমান।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ জানান- লাশ উদ্ধারের জন্য পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তবে এখনো লাশ উদ্ধার করা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ