• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

রাজশাহীতে স্বেচ্ছাসেবকদল নেতা ও যুবককে কুপিয়ে হত্যা

71রাজশাহী: রাজশাহী নগরীর ভাটাপাড়া চণ্ডিপুর এলাকায় আপেল মাহমুদ হৃদয় (৩৩) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।  অন্যদিকে, বাগমারা উপজেলার হামিরকুৎসা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলতাব মাহমুদের (৩৬) গলা কাটা লাশ পুকুরে ভাসমান অবস্থায় পাওয়া গেছে।

নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, ভাটাপাড়া চণ্ডিপুর এলাকার বকুলের ছেলে আপেল মাহমুদ হৃদয়। মঙ্গলবার ভোরে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। পরে তার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। আপেল মাহমুদ লক্ষীপুর মোড়ে ওষুধের দোকানের দালালির সঙ্গে জড়িত ছিলেন বলে জানান তিনি।

তার বিরুদ্ধে রাজপাড়া থানায় ৫টি মামলা রয়েছে। এলাকায় বখাটে হিসেবে সে পরিচিত। তার পরিবার দাবি করেছে, এলাকার আরিফ নামে এক যুবকের সঙ্গে তার বিরোধ ছিল। সেই বিরোধ থেকে এ হত্যাকাণ্ড হতে পারে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

এদিকে, বাগমারা থানার (ওসি তদন্ত) আবুল কালাম আজাদ জানান, হামিরকুৎসা শাহপাড়া গ্রামের মৃত মজিবর শাহর ছেলে আলতাব মাহমুদ সোমবার বিকেলে নিখোঁজ হন। হামিরকুৎসা বাজারে তার স্বর্ণের দোকান ছিল।

মঙ্গলবার সকালে হামিরকুৎসা বাজারের পাশের একটি পুকুরে তার লাশ ভেসে উঠে। নিহতের গলাসহ শরীরে কাটা দাগ আছে।

পুলিশ পুকুর থেকে লাশটি উদ্ধারের চেষ্টা শুরু করেছে। ঘটনাটি পুলিশ তদন্ত করে দেখছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ