• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সোনার দাম ভরিতে বাড়ল ১২২৫ টাকা

সোনাঢাকা: আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কারণে দেশের বাজারে সোনার দাম ভরিতে সর্বোচ্চ ১২২৫ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন এই দর আগামী শনিবার থেকে কার্যকর হবে।

বৃহস্পতিবার দুপুরে জুয়েলার্স সমিতি দাম বৃদ্ধির এ বিষয়টি জানিয়েছে। সর্বশেষ গত মাসে প্রতি ভরি সোনায় সর্বোচ্চ ১৫১৭ টাকা কমায় সমিতি।

নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনা ৪৭১২৩ টাকা, ২১ ক্যারেট ৪৫০২৩ টাকা এবং ১৮ ক্যারেটের দাম হবে ৩৮৬০৮ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার ভরি দাঁড়াবে ২৬৮২৮ টাকা।

এদিকে আগামীকাল শুক্রবার পর্যন্ত সারা দেশের জুয়েলার্সে প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৪৫৮৯৮ টাকা, ২১ ক্যারেট ৪৩৮৫৭ টাকা, ১৮ ক্যারেট ৩৭৬১৭ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ২৬১২৮ টাকায় বিক্রি হবে।

দাম বৃদ্ধির কারণে ২২ ক্যারেট সোনার ভরিতে ১২২৫ টাকা, ২১ ক্যারেটে ১১৬৬ টাকা, ১৮ ক্যারেটে ৯৯১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরিতে ৭০০ টাকা বৃদ্ধি পাচ্ছে।

অন্যদিকে রুপার ভরি ১১০৯ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ১১৬৭ টাকা হবে। এ ক্ষেত্রে বৃদ্ধি পাবে ভরিতে ৫৮ টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ