• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন |

জাবির অপহৃত শিক্ষার্থী উদ্ধার

উদ্ধারঢাকা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক শিক্ষার্থী অপহৃত আনোয়ারা রানুকে উদ্ধার হয়েছে। সোমবার বিকাল তিনটার সময় বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট থেকে তাকে উদ্ধার করা হয়।
রবিবার দুপুরে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিশমাইল সংলগ্ন কর্মচারি ক্লাবের সামনে থেকে একটি মাইক্রোবাসে করে আনোয়ারা রানুকে অপহরণ করা হয়।
অপহৃতের ভাই সাইমুন ইসলাম বলেন, বগুড়ার রাকিব নামের একটি ছেলে আমার আপুকে পছন্দ করতো। রাকিবের সাথে আপুর পরিচয় সাভারের একটি কোচিংয়ে। গত মে মাসে আপুর অন্য জায়গায় বিয়ে হয়ে যাওয়ায় রাকিব ক্ষিপ্ত হয় এবং তাকে অপহরণ করে বগুড়ায় নিয়ে যায়। সবকিছু শোনার পর রাকিবের বাবা মাসহ পরিবারের সবাই আপুকে বিশ্ববিদ্যালয়ে রেখে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ