• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

৯টার অফিস কয়টায়?

Exif_JPEG_420

Exif_JPEG_420

মানিক হোসেন, চিরিরবন্দর ( দিনাজপুর) : দিনাজপুর চিরিরবন্দরের রানীরবন্দর উপস্বাস্থ্য কেন্দ্রের উপ-সহকারী মেডিকেল অফিসার মো: খায়রুল আলমের খুটির জোড় কোথায় ? পবিত্র রমজান মাসে সকাল ৯ টা থেকে দুপুর ২ টা ৩০ মিনিট পর্যন্ত নিজ কর্মস্থলে থাকার কথা থাকলেও তিনি কোন নিয়ম নীতি তোয়াক্কা না করে  নিজের খেয়াল খুশী মত কর্মস্থলে  আসা যাওয়া করায় সাধারন রোগীরা স্বাস্থসেবা থেকে বঞ্চিত  হচ্ছে বলে এলাকা বাসী অভিযোগ করেছে। গত (সোমবার) সকাল ১০ টায় সরজমিনে গেলে কর্মস্থলে তাকে পাওয়া যায়নি। পরে দুপুর ১ টা ৩০ মিনিটে গেলেও তার দেখা মেলেনি। পরে ওই এলাকার স্বাস্থসেবা থেকে বঞ্চিত  এবং ওই কর্মকর্তার আচার আচরনে অতিষ্ট এলাকাবাসী মোছা: কুলছুম আরা, জোসনা খাতুন , হাসিনা বানু ,নারগিজ বেগম ,মরিয়ম বেগম, নাজিরা খাতুন সহ আরো অনেকে সাংবাদিকে জানায় খায়রুল আলম চাকুরীরিতে যোগদান করার পর থেকে বেলা ১২ টায় নিজ কর্মস্থলে আসে এবং দুপুর ১ টার দিকে চলে যায় বলে জানায় । তারা আরো জানায় হাসপাতালে ওষুধের জন্য গেলে , গ্যাস টেবলেট,  ক্যালসিয়াম টেবলেট, সিরাফ, স্যালাইন, কিছই  দেয়না। ওষুধ  চাইতে গেলে সিলিপ লিখে দেয়, বাইরে থেকে ওষুধ কিনে খেতে বলে এবং হাসপাতালে ওষুধ নাই বলে সাব জানিয়ে দেয়। অনেক সময় সব ধরনের  রোগের জন্য একই ওষুধ সবাইকে দেয় বলে এলাকাবাসী জানায়।
তারা আরো অভিযোগ করে বলেন আগে ঠিক মত ওষুধ পাওয়া যেত। খায়রুল আলম আসার পর থেকে ঠিক মত ওষুধ আমরা পাইনা। তারা আরো জানান প্রতি মাসের ১ তারিখ থেকে ৬ তারিখ পর্যন্ত হাসপাতালের সামনে মোটর সাইকেলের ভীড় জমায়, এবং প্রয়োজনীয় ভালো ভালো ওষুধপত্র কোথায় যায়? আবার আজ মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিটে  গেলে তাকে  অফিসে পাওয়া যায়নি।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অফিসার মো:শহিদুজ্জামার এর সাথে বিষয়টি নিয়ে মুঠোফোনে  কথা হলে তিনি জানান অফিস টাইম পর্যন্ত থাকার নিয়ম।
তাই এলাকাবাসীর দাবী রোগীদের প্রয়েজনীয় ওষুধপত্র প্রেরন করে রোগীদের স্বাস্থসেবা নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আশু দৃষ্টি কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ