• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

১ জুলাই থেকে বিআরটিসির বিশেষ সার্ভিস

বিআরটিসিসিসি নিউজ : ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের সুবিধার্থে বিশেষ বাস সার্ভিস দেবে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশন (বিআরটিসি)। বৃহস্পতিবার বিআরটিসি সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা থেকে বিভিন্ন জেলায় বিআরটিসির ৪৫০টি বাস এবং ঢাকার বাইরের জেলা থেকে বিভিন্ন গন্তব্যে ৪০০টি বাস আগামী ১ থেকে ৯ জুলাই পর্যন্ত ‘ঈদ স্পেশাল সার্ভিস’ হিসেবে চলাচল করবে।

ঢাকাস্থ মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর দ্বিতল বাস ডিপো এবং গাজীপুর ও নারায়ণগঞ্জ বাস ডিপো (ফুলবাডিয়াস্থ সিবিএস-২) থেকে বাসের অগ্রিম টিকিট সংগ্রহ করা যাবে। অগ্রিম টিকিট সংগ্রহ করা যাবে ২৬ জুন থেকে।

এ ছাড়া ঈদের দিন সায়েদাবাদ, মহাখালী ও গাবতলী ডিপোতে ৫০টি বিআরটিসির বাস স্ট্যান্ডবাই থাকবে।

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিআরটিসির ওয়েবসাইটে (www.brtc.gov.bd) পাওয়া যাবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ