• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে ৪ লক্ষ পরিবার পাবেন ২০ কেজি করে ভিজিএফ চাল

নীলফামারীবিশেষ প্রতিনিধি: আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে নীলফামারীর ছয় উপজেলায় প্রায় চার লাখ হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ’র ২০ কেজি করে চাল বিনামূল্যে বিতরন করা হবে। ঈদের আগেই এসব পরিবারের মাঝে প্রায় ৮ হাজার মেট্রিক টন চাল প্রদান করা হবে। এ সকল সুবিধাভোগী পরিবার এবার ২০ কেজি করে চাল পাবেন। এ সুবিধার আওতায় আগে দেয়া হতো ১০ কেজি করে চাল। সরকার সেটি বৃদ্ধি করে বরাদ্দ দিয়েছে ২০ কেজি করে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয় সুত্র জানায়, ছয় উপজেলার ৩ লাখ ৮৪ হাজার ৭৮৬ টি পরিবারের বিপরীতে ৭,৬৯৫.৭২০ মেট্রিক টন এবং ৪ পৌরসভার ১৩,৮৬৩ জনের বিপরীতে ২৭৭.২৬০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় থেকে এ বরাদ্দ দেয়া হয়েছে।।

নীলফামারীতে পুলিশের সাড়াশি অভিযানে গ্রেফতার ৮

নীলফামারীতে জঙ্গি ও সন্ত্রাস দমনে পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযানে ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুর হতে আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত জেলার ৬ উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। নীলফামারী পুলিশের কন্ট্রোল রুম বিষয়টি নিশ্চিত করেন। নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসাইন সাংবাদিকদের জানান, এ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ