বিশেষ প্রতিনিধি: আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে নীলফামারীর ছয় উপজেলায় প্রায় চার লাখ হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ’র ২০ কেজি করে চাল বিনামূল্যে বিতরন করা হবে। ঈদের আগেই এসব পরিবারের মাঝে প্রায় ৮ হাজার মেট্রিক টন চাল প্রদান করা হবে। এ সকল সুবিধাভোগী পরিবার এবার ২০ কেজি করে চাল পাবেন। এ সুবিধার আওতায় আগে দেয়া হতো ১০ কেজি করে চাল। সরকার সেটি বৃদ্ধি করে বরাদ্দ দিয়েছে ২০ কেজি করে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয় সুত্র জানায়, ছয় উপজেলার ৩ লাখ ৮৪ হাজার ৭৮৬ টি পরিবারের বিপরীতে ৭,৬৯৫.৭২০ মেট্রিক টন এবং ৪ পৌরসভার ১৩,৮৬৩ জনের বিপরীতে ২৭৭.২৬০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় থেকে এ বরাদ্দ দেয়া হয়েছে।।
নীলফামারীতে পুলিশের সাড়াশি অভিযানে গ্রেফতার ৮
নীলফামারীতে জঙ্গি ও সন্ত্রাস দমনে পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযানে ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুর হতে আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত জেলার ৬ উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। নীলফামারী পুলিশের কন্ট্রোল রুম বিষয়টি নিশ্চিত করেন। নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসাইন সাংবাদিকদের জানান, এ অভিযান অব্যাহত থাকবে।