• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জে জুয়ার আসর থেকে আ.লীগ নেতাসহ আটক ৪

জুয়াসিরাজগঞ্জ: জেলার রায়গঞ্জে জুয়ার আসর থেকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম শহিদসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার ব্রহ্মগাছা হাটখোলা থেকে তাদের আটক করা হয়। আটকৃতদের মধ্যে ব্রহ্মগাছা গ্রামের মৃত তমেজ আলীর ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শহিদুল ইসলাম শহিদের নাম জানা গেলেও বাকীদের নাম জানা যায়নি।

ব্রহ্মগাছা ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন মাহমুদ নাজির জুয়ার আসর থেকে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতিসহ ৪ জন আটকের বিষয়টি নিশ্চিত করলেও রায়গঞ্জ থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস অস্বীকার করেছেন।

সহকারী পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) মোতাহার হোসেন জুয়ার আসর থেকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের থানায় জিজ্ঞাসাবাদ ও মামলার প্রস্তুতি চলছে। তবে আটককৃতদের নাম জানাননি তিনি। আটককৃতদের মধ্যে আওয়ামী লীগের কোনো নেতা আছে কিনা তাও জানাতে পারেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ