• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন |
শিরোনাম :

কুড়িগ্রামে স্বামী পরিত্যাক্তা গৃহবধু ধর্ষিতা

ধর্ষনকুড়িগ্রাম : স্বামী পরিত্যাক্তা এক গৃহবধুকে মধ্যরাতে বৃষ্টির সুযোগে ঘরের মোকা কেটে পাষবিক নির্যাতন চালিয়েছে তারই প্রতিবেশী লম্পট ইয়াছিন আলী বকুল (৪০) নামের এক ব্যক্তি।

ঘটনাটি ঘটেছে, শুক্রবার মধ্য রাতে কুড়িগ্রামের  উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের উমানন্দ জায়গীর পাড়া গ্রামে। এ ব্যাপারে ধর্ষক ইয়াছিন আলীকে আসামী করে উলিপুর থানায় একটি মামলা দায়ের করে ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য কুড়িগ্রাম আধুনিক হাসপাতালে প্রেরন করা হয়েছে।

জানা গেছে, হত দরিদ্র পরিবারের ঐ গৃহবধুর ২ ছেলে শ্রমিকের কাজ করার সুবাধে  চট্রগ্রামে থাকে।  ধর্ষিতা তার  এক পুত্রবধুকে নিয়ে ঐ বাড়ীতে থাকতেন। গত বৃহস্পতিবার পুত্রবধু তার সন্তানসহ তার বাবার বাড়ীতে যায়। এ সুযোগে প্রতিবেশী মৃত মেহের আলীর লম্পট পুত্র ৩ সন্তানের জনক  ইয়াছিন আলী বকুল মধ্যরাতে তীব্র বৃষ্টির মাঝে ঘরের মোকা কেটে ভিতরে ঢুকে ঘুমন্ত গৃহবধুর উপর হামলে পড়ে। এ সময় গৃহবধুটি তার সম্ভ্রম বাঁচাতে অনেক আকুতি জানালেও ঐ নরপিচাশের হাত থেকে রক্ষা পায়নি। পাশবিক নির্যাতনের পর চলে যাওয়ার সময় ঘটনাটি কাউকে বললে তাকে হত্যা করবে বলে হুমকী দিয়ে যায়। ঐ রাতেই ধর্ষিতা ঘর থেকে বের হয়ে বৃষ্টিতে ভিজে তার উপর পাশবিক নির্যাতনের ঘটনাটি প্রতিবেশীদের জানায় এবং নিজে আত্মহত্যা করবে বলে হুমকী দেয়।

পরে প্রতিবেশীরা ভোর ৬টার দিকে ধর্ষিতাকে থানায় নিয়ে এসে মামলা দায়ের করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ