• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন |

নীলফামারীতে সংবাদ সম্মেলন করে বিএনপি থেকে পদত্যাগ

Nilphamari Picনীলফামারী প্রতিনিধি: সংবাদ সম্মেলন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সকল পদ থেকে পদত্যাগ করলেন নীলফামারী জেলা বিএনপির শিক্ষা বিষয়ক  সম্পাদক  তিমির কুমার বর্মন তপন।
রোববার দুপুরে জেলা শহরের মড়ালসংঘ মোড়স্থ মিডিয়া হাউসে সংবাদ সম্মেলন আহবান করে তিনি এই ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, জেলা সদরের ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজের স্কুল শাখার সিনিয়র সককারি শিক্ষক পদে কর্মরত থাকায় পেশাগত দায়িত্বপালন, শারীরিক ও মানষিক অবস্থার কারনে জেলা বিএনপির সব ধরনের দায়িত্বপ্রাপ্ত পদ হতে স্বেচ্ছায় পদত্যাগসহ অবসর গ্রহন করলেন।
তিনি আরো জানান, জেলা ও সদর উপজেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক ছাড়াও  সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়ন বিএনপির সভাপতি পদের দায়িত্বে ছিলেন।
গত ২০জুন  ডাকযোগে জেলা বিএনপির সভাপতি ও সাধারন সম্পাদক বরাবর পদত্যাগ পত্র প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে জেলা বিএনপির সাধারন সম্পাদক সামচ্ছুজ্জামান জামানের সাথে কথা বলা হলে তিনি বলেন তিমির কুমার বর্মন তপন দল থেকে পদত্যাগ কিংবা অবসর গ্রহনের কোন পত্র আমাদের হাতে আসেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ