দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে বাংলাদেশ পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন জেলা শাখার আলোচনা সভা ও ইফতার মাহফিল রোববার (২৬ জুন) বিকেলে জেল রোডস্থ ইয়াম্মী চাইনিজ রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা শাখার সভাপতি ও সেতাবগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী মো. রইচ উদ্দিন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর পৌরসভার মেয়র ও ম্যাব রংপুর বিভাগের সহ-সভাপতি সৈয়দ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পার্বতীপুর পৌরসভার মেয়র ও ম্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এ জেড এম মিনহাজুল হক, ফুলবাড়ী পৌরসভার মেয়র মো. মুরতুজা সরকার মানিক, বীরগঞ্জ পৌরসভার মেয়র মাওঃ মোহাম্মদ হানিফ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা নির্বাহী প্রকৌশলী (অব.) মো. নুরল হুদা, গোবিন্দগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী ও পৌরসভা ডিপ্লোমা সমিতির কেন্দ্রীয় সভাপতি মো. রফিকুল ইসলাম, বাংলাদেশ পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন রংপুর বিভাগের সহ-সভাপতি মো. মিনারুল ইসলাম খান, রংপুর বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ও দিনাজপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. হাবিবুর রহমান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন জেলা শাখার সাধারণ সম্পাদক ও দিনাজপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মো. লাইছুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে দিনাজপুর জেলার ৯টি পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের বেতনÑভাতা রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রদানের দাবী জানানো হয়। বাংলাদেশে ৩২৪টি পৌরসভায় স্থায়ী কর্মচারী ১৬ হাজার। এই কর্মকর্তা-কর্মচারীদের প্রতি লক্ষ্য রেখে অবিলম্বে রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রদানের দাবী জানানা হয়।