• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন |

নীলফামারীতে মাদকাসক্ত যুবকের কারাদন্ড

ভ্রাম্যমান-আদালতনীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে শেফাউল হক (২৫) নামের এক মাদকাসক্ত যুবককে এক বছরের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রবিবার দুপুরে জেলার বাল্য বিয়ে, যৌতুক ও মাদকমুক্ত সদর উপজেলার নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাবেত আলী এ দন্ডাদেশ দেন। সাজাপ্রাপ্ত শেফাউল জেলার সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের আমতলী এলাকার মমিনুর রহমানের ছেলে। পুলিশ জানায়, শেফাউল মাদক সেবনের টাকা না পেয়ে বাড়িতে নানাভাবে অত্যাচার চালাতো এবং আসবাবপত্র ভাঙচুর করতো। পরিবারের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করে পুলিশ। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে ভ্রাম্যমান আদালত তাকে এ সাজা দেন। নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাজাহান পাশা জনান, শেফাউলকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ