• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডোমারে বাবার অভিযোগে মাদকাসক্ত পুত্রের কারাদন্ড

ভ্রাম্যমান-আদালতনীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে বাবার অবিযোগের ভিত্তিতে মাদকাসক্ত এক ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে ভ্রাম্যমান আদালতের বিচারক তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। গ্রেফতারকৃত মাদকাসক্ত ছেলে হলেন রাশেদ খান ওরফে পাখি (২২)। সে জেলার ডিমলা উপজেলার দক্ষিন তিতপাড়া গ্রামের জোবায়দুল ইসলামের ছেলে।

সূত্র মতে, মাদকাসক্ত রাশেদ খান বাড়ীতে প্রায় মাদক ক্রয়ের টাকার জন্য নানা রকম অত্যাচার করত। এ অবস্থায় নিরূপায় বাবা পুলিশে অভিযোগ করেন। বাবার অভিযোগের ভিত্তিতে গতকাল রবিবার রাতে রাশেদকে গ্রেফতার করে ডিমলা থানা পুলিশ। পরে তাকে ডিমলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র রায়ের ভ্রাম্যমান আদালতে হাজির করে পুলিশ। ভ্রাম্যমান আদালত তাকে এ সাজা প্রদান করেন। আজ সোমবার তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন বিষয়টি নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ