• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডিমলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সড়ক দূর্ঘটনানীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে এক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী আয়শা বেগম (৪৮) নিহত হয়েছে। নিহত ওই বধু উপজেলার বালাপাড়া ইউনিয়নের আসাদগঞ্জ গ্রামের মতিউর রহমানের স্ত্রী। এ দুর্ঘটনাটি ঘটেছে আজ সোমবার দুপুরে জেলার ডিমলা উপজেলার ডিমলা-ডালিয়া সড়কের শুটিবাড়ী বাজার সংলগ্ন গয়াবাড়ী ইউনিয়ন পরিষদের সামনে।

জানা যায়, উপজেলার বালাপাড়া ইউনিয়নের আসাদগঞ্জ গ্রাম থেকে স্বামী-স্ত্রী ভাড়ায় একটি মোটরসাইকেল নিয়ে একই উপজেলার গয়াবাড়ী গ্রামের মেয়ের বাড়ীতে বেড়াতে যাচ্ছিলেন। এ সময় ওই সড়কের গয়াবাড়ী ইউনিয়ন পরিষদের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে খানা খন্দকে ভরা রাস্তায় মোটরসাইকেল সহ তারা উল্টে পড়ে যায়। এ সময় ট্রাকের চাকায় নিকট পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় আয়শা বেগম। এ ঘটনার স্বামী মতিউর রহমান আহত। আহত মতিউর রহমান কে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী ঘাতক ট্রাক যার নং-রংপুর-ট-১১-০০৫২ আটক করলেও এর চালক ও হেলপার পালিয়ে যায়। ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ