ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২ কোটি টাকা অনুদান দিয়েছে। সোমবার (২৭ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে তার কাছে চেক হস্তান্তর করেছেন ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস-এর চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও ইসলামী ব্যাংকের ডিরেক্টর প্রফেসর ডা. কাজী শহিদুল আলম ওই সময় উপস্থিত ছিলেন।