• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

‘মাঝে মাঝে প্রেমিকা বদল করেন এরশাদ!’

ersad_27298সিসি ডেস্ক: সংসদ গঠনে সহযোগিতা করায় রওশন এরশাদকে ধন্যবাদ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী নাসিম ওসমান বলেছেন, ‘এরশাদ সাহেব সুন্দর বক্তব্য দেন, সুন্দর কবিতা লেখেন। তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু একটা দোষ আছে ওনার। মাঝে মাঝে সিদ্ধান্ত বদল করেন আর প্রেমিকা বদল করেন, এছাড়া কোনো দোষ নেই ওনার। উনি সিদ্ধান্ত বদল না করলে সংসদে সবচেয়ে বড় বিরোধী দলের নেতা থাকতেন ‘
মঙ্গলবার জাতীয় সংসদে ২০১৬-১৭ বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এর আগে সকাল ১০টা ৫৫ মিনিটে স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।
খালেদা জিয়া দেশের একমাত্র জঙ্গী, এমন দাবী করে মন্ত্রী বলেছেন, ‘খালেদা জিয়া জঙ্গীদের নেত্রী। ওনার পরিবর্তন হয় নাই। আমি মনে করি একটা জঙ্গী আছে বাংলাদেশে, সেটা হলো খালেদা নিজে জঙ্গী, এছাড়া দেশে কোন জঙ্গী নাই। যারা খুনীদের সাথে হাত মিলায় তাদের সাথে সংলাপ হতে পারে না।
মোহাম্মদ নাসিম বলেন, ‘হরতাল কেউ ডাকে না। কারণ হরতাল হবে না। আমাদের সরকার পরিবর্তন করতে হলে, ভোটের মাধ্যমে পরিবর্তন করতে হবে। এটা সবাই বুঝে গেছে, যে হরতাল করে আগুন জ্বালিয়ে সরকার পরিবর্তন করা যায় না। তাই এখন মানুষ হরতালের নামে নৈরাজ্য প্রত্যাখ্যান করেছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ