• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিএনপির গভীর উদ্বেগ প্রকাশ

বিএনপিঢাকা: গুলশানের হলি আর্টিসান রেষ্টুরেন্টে সহিংস পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। শুক্রবার রাত ১টা ২৬মিনিটে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়।

বিবৃতিতে বিএনপির পক্ষ্য থেকে বলা হয়,দলটি সবসময় বলে এসেছে যে দেশ একটি গভীর সংকটকাল অতিক্রম করছে। আর শুক্রবার সন্ধ্যার ঘটনা সেই গভীর সংকটেরই  বহি:প্রকাশ।

সংকটময় পরিস্থিতি মোকাবেলা করার জন্য দলমত নির্বিশেষে সকলকে নিয়ে উদ্যোগ গ্রহণ করার জন্য সরকারের প্রতি আহবান এবং যেসব  বিদেশীকে জিম্মি করা হয়েছে তাদেরকে নিরাপদে মুক্ত করার জন্য সরকারের কাছে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণের দাবি জানিয়েছে দলটি।

বিবৃতিতে আরো বলা হয়, গুলশানের এলাকাবাসী, অত্র এলাকায় বসবাসরত বিদেশী কূটনীতিকদের জীবন এবং নিরাপত্তা নিশ্চিত করতে সরকার দ্রুত সময়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বলবে আশাবাদী দলটি।

জিম্মিদের মুক্ত করতে যেসকল পুলিশ সদস্য নিহত হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা এবং তাদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে এবং আহতের আশু সুস্থতা কামনা করছে বিএনপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ