• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

অভিযান শেষে উদ্ধার ১২, নিহত ৫

gulsan1467431436সিসি নিউজ: গুলশান-২ এর ৭৯ নম্বরের হলি আর্টিসান রেস্টুরেন্টে সন্ত্রাসীদের হাতে জিম্মিদের উদ্ধার অভিযান শেষ হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক মিজানুর রহমান।

এছাড়া র‌্যাবের গোয়েন্দা শাখার এক কর্মকর্তা জানিয়েছেন, এক বিদেশিসহ ৫ জন নিহত হয়েছেন। ১২ জনকে উদ্বার করা হয়েছে। নিহত ও উদ্ধার হওয়াদের সংখ্যা আরো বাড়তে পারে বলেও জানিয়েছেন তিনি।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের এক এসআই  জানিয়েছেন, যাদের উদ্ধার করা হয়েছে তাদের ডিবি কার্যালয়ে নেয়া হচ্ছে। একইসঙ্গে মরদেহগুলোও ডিবি কার্যালয়ে নেয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

তবে নিহতদের বিষয়ে এখনো কিছুই জানা যায়নি। জানা যায়নি হামলাকারীদের ধরা সম্ভব হয়েছে কি না সে কথাও।

র‌্যাবের কর্মকর্তা অভিযান শেষ হওয়ার কথা জানালেও সাড়ে ৯টার দিকে একটি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।

অভিযানে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন কর্মকর্তা  বলেন, ভেতরে পাঁচজন মারা গেছে। ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিহত ও উদ্ধার করা ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এদিকে অভিযান শুরুর আগে আইএসের (ইসলামিক স্টেট) কথিত বার্তা সংস্থা আমাক নিউজ ওই রেস্তোরাঁর ভেতরে তাদের হাতে নিহত কয়েকজনের রক্তাক্ত ছবি প্রকাশ করে। আমাক নিউজের সেসব ছবি যুক্তরাষ্ট্রভিত্তিক সাইট ইন্টেলিজেন্স গ্রুপ টুইটারে প্রকাশ করে অভিযান শুরুর প্রায় আধা ঘণ্টা আগে।
এর আগে আজ সকাল সাড়ে সাতটার পরপর পুলিশ, র‍্যাব, বিজিবি, সোয়াত ও সেনাবাহিনীর সমন্বয়ে অভিযান শুরু হয়। অভিযান শুরুর পর মুহুর্মুহু গুলির শব্দ শোনা যায়।

শুক্রবার রাত ৯টার দিকে অস্ত্রধারী সন্ত্রাসীদের হাতে জিম্মিদের উদ্ধারে অভিযান শুরু হয় সকাল ৮টার কিছু আগে। তার আগে রাত ৩টার দিকে দু’জনকে জীবিত উদ্ধার করা হয়।

ইতোমধ্যে এই ঘটনার দায় স্বীকার করেছেন জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ