• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সর্বদলীয় বৈঠক ডাকুন- এরশাদ

এরশাদঢাকা: রাজধানীর গুলশানের হলি আর্টিজান নামের ক্যাফেতে বন্দুকধারীদের হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির একাংশের (এরশাদ) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

এ ধরনের জঙ্গি তৎপরতা মোকাবেলায় সর্বদলীয় বৈঠক ডাকতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি।

বিবৃতিতে এরশাদ বলেন, ‘রাজধানীর কূটনৈতিক অঞ্চল হিসেবে পরিচিত গুলশানে হলি আর্টিজান নামের ক্যাফেতে সন্ত্রাসী হামলায়  দেশি বিদেশি নাগরিকদের জিম্মি করে হতাহতের ঘটনা ঘটেছে। এই ধরনের সন্ত্রাসী কার্যকলাপ বাংলাদেশের ইতিহাসে এই প্রথম  দেখা গেল। একইসঙ্গে দেশে পুরোহিত-পাদ্রী-সেবায়েত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেই যাচ্ছে। এসব ঘটনা আমাদের অস্তিত্বকে হুমকির সম্মুখীন করে তুলছে।’

বিবৃতিতে সন্ত্রাসী হামলায় নিহতদের রুহের মাগফেরাত কামনা করে তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এরশাদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ