• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঈদ যাত্রীদের সুবিধার্থে নভোএয়ারের অতিরিক্ত ফ্লাইট শুরু

নভোএয়ারসিসি নিউজ: ঈদে ঘরমুখো মানুষদের সুবিধার্থে অভ্যন্তরীণ রুটে অতিরিক্ত ফ্লাইট পরিচালনা শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। রুটগুলোর মধ্যে রয়েছে সৈয়দপুর, যশোর, কক্সবাজার, রাজশাহী ও বরিশাল।
যাত্রীদের চাহিদা ও নিরাপদ যাত্রা বিবেচনা করে সৈয়দপুর ও যশোর রুটে বৃহস্পতিবার থেকে ৫ জুলাই পর্যন্ত ও ৮ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত এবং কক্সবাজার রুটে ৭ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত নিয়মিত শিডিউল ফ্লাইটের পাশাপাশি প্রতিদিন অতিরিক্ত ১টি করে ফ্লাইট পরিচালনা করবে নভোএয়ার।
এছাড়াও ঈদের আগে নিয়মিত শিডিউল ফ্লাইটের পাশাপাশি রাজশাহীতে ২, ৩ ও ৫ জুলাই এবং বরিশালে ৪ জুলাই অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করা হবে।
ঈদ উপলক্ষে যাত্রীদের জন্য বিভিন্ন রুটে নভোএয়ার দিয়েছে বিশেষ মূল্যছাড়। নভোএয়ারের যাত্রীরা বৃহস্পতিবার থেকে ৭ জুলাই পর্যন্ত সৈয়দপুর, যশোর, রাজশাহী ও বরিশাল থেকে ঢাকায় ভ্রমণ করতে পারবেন মাত্র ১৮৮০ টাকায়।
এছাড়া ৮ থেকে ১৪ জুলাই পর্যন্ত ঢাকা থেকে সৈয়দপুর, যশোর, রাজশাহী ও বরিশাল ভ্রমণ করতে পারবেন মাত্র ১৮৮০ টাকায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ