• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

‘বিদেশী শক্তিগুলো দেশে ঢোকার চেষ্টা করছে’

মেননঢাকা: সহায়তার নামে আন্তর্জাতিক শক্তিগুলো বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। আজ মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে অনুষ্ঠিত যৌথসভায় এ অভিযোগ করেন মেনন।
জঙ্গিবাদ, হত্যা-সন্ত্রাস প্রতিরোধে ১১ জুলাই কেন্দ্রীয় ১৪ দল আয়োজিত সমাবেশ সফল করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
সভায় আশঙ্কা প্রকাশ করে মেনন বলেন, আন্তর্জাতিক শক্তিগুলো একবার বাংলাদেশে এসে গেলে তার পরিণতি পাকিস্তান, আফগানিস্তান ও লিবিয়ার মতো ভয়াবহ হবে।
জঙ্গি তৎপরতার মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক ভাবধারা পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে অভিযোগ করে মন্ত্রী দাবি করেন, জামায়াত-শিবিরই বাংলাদেশে মৌলবাদী সংস্কৃতির বীজ বপন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ