• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হালদা নদীতে আরো দু’জনের লাশ

লাশচট্টগ্রাম: ফটিকছড়ির হালদা নদীতে শুক্রবার নৌকাডুবির পর যে পাঁচজন নিখোঁজ ছিলেন শনিবার দুই দফায় এক শিশুশহ তাদের চারজনের লাশ উদ্ধার করা হয়েছে।
যাদের মরদেহ উদ্ধার করা হয়েছে তারা হলেন- নুরুল ইসলাম, রিমন, রেজভী ও আদনান। এদের মধ্যে আদনানের বয়স ৭ বছর।
শনিবার সকাল সাড়ে ৯টায় নামার ঘাটা এবং কুম্বারপাড়া নামক এলাকা ঘটনাস্থল থেকে এ চারজনের মরদেহ উদ্ধার করা হয়।
ফটিকছড়ি থানার উপ-পরিদর্শক শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরিদল এখনো অভিযান চালাচ্ছে।
শুক্রবার সকালে সুয়াবিল থেকে নৌকাযোগে প্রায় ৩০-৩৫ জন যাত্রী নিয়ে সুন্দরপুরের দিকে যাচ্ছিল একটি নৌকা। নাইচ্ছের ঘাটে পৌঁছে নৌকাটির সঙ্গে একটি বাঁশের ধাক্কা লাগে। এতে নৌকাটি ডুবে যায় ও নৌকায় থাকা অধিকাংশ যাত্রী স্রোতে ভেসে যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ