• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

পলাতক সেনা অফিসার গ্রেফতার

আইএসপিআরসিলেট: সেনাবাহিনীর পলাতক ক্যাপ্টেন উদ্ভাস চাকমাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
শনিবার (৯ জুলাই) আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত থাকাকালীন সিলেট সেনানিবাস থেকে পলায়নকারী কর্মকর্তা ক্যাপ্টেন উদ্ভাস চাকমাকে ভারতীয় কর্তৃপক্ষের সহায়তায় সম্প্রতি গ্রেফতার করা হয়েছে

বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাপ্টেন উদ্ভাস চাকমা গত ১৫ ফেব্রুয়ারি ২০১৫ তারিখ থেকে সেনাবাহিনীর একটি কোর্সে অংশগ্রহণের জন্য সিলেটে অবস্থান করছিলেন। কোর্সে অংশগ্রহণরত অবস্থায় গত ১২ মে ২০১৫ তারিখে তিনি সিলেট সেনানিবাস থেকে পলায়ন করেন।
পলায়ন পরবর্তী সময়ে তিনি পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যোগসাজশে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
গ্রেফতার এড়াতে তিনি পার্বত্য চট্টগ্রাম থেকে পলায়ন করে দুর্গম পাহাড়ী এলাকা দিয়ে সস্ত্রীক ভারতের মিজোরামে অবৈধ অনুপ্রবেশ করেন বলে জানা যায়। অফিসারের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
উদ্ভাস চাকমার স্থায়ী নিবাস খাগড়াছড়ি জেলা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ