• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন |

কাহারোলে ছাত্র-ছাত্রীদের ঈদ পূর্ণমিলনী

Pic 02কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জশীল গোপাল বলেছেন দেশে যারা অরাজকতা সৃষ্টি করতে চায় তাদের সাহায্য করছে ৭১ এর পরাজিত শক্তি। আজ পুনরায় তারা সংগঠিত হয়ে বাংলাদেশের অগ্রগতিকে বিবৃত করতে মরিয়া হয়ে উঠেছে। ৭১ এর জামাত শিবির যেভাবে রাজনৈতিক কর্মঠ হয়েছিল আজকে সরকারের উদাসীনতার কারণে তারা আবারও সংগঠিত হওয়ার সুযোগ পেয়েছে। কাজেই সরকারের সরলতাকে কোনভাবেই দুর্বলতা ভাবার কোন অবকাশ নেই। তাই আমাদের সকল ধর্ম বর্ণ নির্বিশেষে এবং সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই অপশক্তির বিরূদ্ধে সচ্চার হতে হবে। আর আমাদের সকলের বিশ্বাস এই অপশক্তিকে নির্মুল করতে এদেশের জনগন আবারও সংগঠিত হবে। তিনি গত ৮ জুলাই/১৬ বিকাল সাড়ে ৫টার দিকে দিনাজপুরের কাহারোল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ২০১২ সালে এস.এস.সি পরীক্ষায় ভালো ফলাফল পেয়ে উর্ত্তীন্ন হওয়া ছাত্র/ছাত্রীদের ঈদ পূর্ণ মিলনী এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেছেন। দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোঃ রাশেদুর রহমানের সভাপতিত্বে ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র মেজবাহুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহারোল উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মামুনুর রশিদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, উপজেলা স্বেচ্ছা সেবক লীগের সভাপতি আসিফ রেজা রুবেল, দিনাজপুর পল¬ী বিদ্যুৎ সমিতি-১ এর সাবেক এলাকা পরিচালক ও সাবেক বোর্ড সভাপতি আলহাজ্ব মোঃ মাজেদুর রহমান (খোকন), বিশিষ্ট সমাজ সেবক মো. শাহ মোস্তফা আলম, চুয়েট এর ছাত্র সাদমান সাকিব প্রমুখ। উক্ত আলোচনা শেষে ২০১২ সালের এসএসসি ব্যাচ এর আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়।

কান্তজিউ মন্দির ও নয়বাদ মসজিদ পরিদর্শন করলেন বিচারপতি
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ কাহারোলের ঐতিহাসিক শ্রী শ্রী কান্তজিউ মন্দির পরিদর্শন করেছেন বিচার পতি মোঃ নজরুল ইসলাম তালুকদার। দিনাজপুরের কাহারোল উপজেলার ঐতিহাসিক শ্রী শ্রী কান্তজিউ মন্দির পরিদর্শন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের বিচার পতি মোঃ নজরুল ইসলাম তালুকদার। তিনি গত ৮ জুলাই/১৬ বিকেল সাড়ে ৬ টার দিকে এই ঐতিহাসিক শ্রী শ্রী কান্তজিউ মন্দিরটি পরিদর্শন করেছেন। মন্দির পরিদর্শনকালে সঙ্গে ছিলেন বিচারপতির সহ ধর্মীনী ও ছেলে-মেয়েরা। বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার মন্দিরটির চার পার্শ্বে ঘুরে ঘুরে দেখার পর মন্দিরের পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন। এরপর ওই সময়ে নয়াবাদ ঐতিহাসিক জামে মসজিদটিও পরিদর্শন করেন এবং মাগরিবের নামাজ নয়াবাদ জামে মসজিদেই আদায় করেন। মন্দির ও মসজিদ পরিদর্শন কালে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আসলাম মোল্লা, কাহারোল থানা অফিসার ইনচার্জ মোঃ মনসুর আলী সরকার, মিডিয়া কর্মীদের মধ্যে সুকুমার রায়, মোঃ ইব্রাহীম খলিল (সোহাগ), মোঃ সাইফুল ইসলাম সহ মন্দিরের কেয়ারটেকার বিনয় কুমার মহন্ত ও পুজারীরা এ সময় উপস্থিত ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ