• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‘জঙ্গিদের জামিনে বিচারকদের কঠোর হতে হবে’

আইনমন্ত্রীসিসি নিউজ : জঙ্গিদের জামিন দেওয়ার ক্ষেত্রে বিচারকদের প্রতি ‘কঠোর’ হওয়ার অনুরোধ জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

রোববার নতুন নিয়োগপ্রাপ্ত সহকারী জজদের এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

বিভিন্ন জঙ্গি হামলায় গ্রেপ্তার ব্যক্তিরা জামিনে বেরিয়ে যাচ্ছে বলে এক সাংবাদিক দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী বলেন, ‘আমি আবারও বলব, বিচার বিভাগ স্বাধীন। জামিনের হাত আমাদের না।’

তিনি বলেন, ‘সরকারের দিক থেকে বা নির্বাহী বিভাগের দিক থেকে আমরা যেটা করতে পারি, প্রসিকিউশন সার্ভিস যেটা আছে, তাদেরকে আমরা এসব মামলায় জামিন না দিতে বিচারকদের প্রতি অত্যন্ত দৃঢ়ভাবে তাদের যুক্তি-তর্ক রাখতে বলেছি এবং বলছি।’

আনিসুল হক বলেন, ‘বিচার বিভাগের স্বাধীনতার ওপরে কোনো হস্তক্ষেপ না করে আমি শুধু এটুকু অনুরোধ করব, দেশ ও জাতি আমাদের সকলের। সেই দিকে লক্ষ রেখে, দেশের আইনশৃঙ্খলা রক্ষার একটা বিরাট দায়িত্ব কিন্তু বিচার বিভাগেরও। সেই দিকে লক্ষ রেখে বিচার বিভাগকে তার সুবিবেচনায় অত্যন্ত কঠিন হতে আমি আবেদন করব।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ