• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পিস টিভির ডাউন লিংকের অনুমতি বাতিল

জাকির পিসসিসি নিউজ: বাংলাদেশে পিস টিভির ডাউন লিংকের অনুমতি বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে তথ্য মন্ত্রণালয়। সোমবার এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্ত্রিসভা কমিটির সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ডাউন লিংকের শর্ত ভঙ্গ করায় বিদেশি ফ্রি-টু-এয়ার টিভি চ্যানেল পিস টিভির ডাউন লিংকের অনুমতি বাতিল করা হলো।
এর আগে গতকালই আইন-শৃঙ্খলা বিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠকে বাংলাদেশে পিস টিভির সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়।
১ জুলাই গুলশানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় জড়িতদের অন্তত দু’জন জাকির নায়েকের বক্তব্য থেকে অনুপ্রাণিত হয়েছিলেন- সন্ত্রাসীদের সামাজিক যোগাযোগ মাধ্যমের কর্মকাণ্ড বিশ্লেষণ করে গণমাধ্যমে এমন একটি খবর এলে বাংলাদেশের পাশাপাশি জাকির নায়েকের বিষয়ে নড়েচড়ে বসে ভারতও।
সে অনুযায়ী শনিবার রাত থেকেই ধর্ম প্রচারক জাকির নায়েকের মালিকানাধীন পিস টিভির সম্প্রচার বন্ধ হয়ে যায় ভারতে।
জাকির নায়েকের বক্তব্য জঙ্গিবাদকে উস্কানি দেয় কি না- তা নিয়ে বিতর্ক রয়েছে। পিস টিভির সম্প্রচার বন্ধ হচ্ছে- এমন গুঞ্জন শুরু হওয়ার পর থেকে ফেসবুকে তার পক্ষে-বিপক্ষে আলোচনা চলছে। কেউ কেউ যেমন মনে করছেন পিস টিভির সম্প্রচার বন্ধ হওয়া উচিত, তার বিপরীতও মনে করেন অনেকে।
গতকাল একটি অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, মুসলমান সমাজের কোরআন, সুন্নাহ, হাদিস, বাংলাদেশের সংবিধান ও দেশজ সংস্কৃতির সঙ্গে বহু ক্ষেত্রে পিস টিভির অনুষ্ঠান সঙ্গতিপূর্ণ নয়।
পিসি টিভি বন্ধে সরকারের এই সিদ্ধান্তের সঙ্গে ভিন্ন মত প্রকাশ করছেন নির্বাচন কমিশনের নিবন্ধনকৃত ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ