• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

তারাগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত

নিহততারাগঞ্জ (রংপুর)প্রতিনিধি: তারাগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় চার বছরের এক শিশু নিহত হয়েছে। নিহত শিশুটির নাম মধু মিয়া (৪)। সে নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি দুড়াকুঠি গ্রামের মনোয়ার হোসেনের ছেলে।

জানা যায়, রবিবার রাতে মনোয়ার হোসেন তাঁর ছেলে মধু মিয়াকে বাইসাইকেলের পেছনে বসিয়ে তারাগঞ্জের ঘনিরামপুর গ্রামের জামাতা রশিদুল ইসলামের বাড়ি থেকে নিজবাড়ি ফিরছিলেন। পথে রংপুর-সৈয়দপুর মহাসড়কে তারাগঞ্জ উপজেলার খালেক হিমাগারের সামনে একটি মোটরসাইকেল বাইসাইকেলটিকে পেছন থেকে ধাক্কায় দেয়। এতে মনোয়ার ও তাঁর ছেলে সড়কের উপর ছিটকে পড়ে যায়। স্থানীয় ব্যক্তিরা তাঁদেরকে উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নেওয়ার সময় মধু মিয়া মারা যায়। মোটরসাইকেল নিয়ে চালক পালিয়ে যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ