• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

ডোমার পৌরসভা নির্বাচনে ৩৮ জনের মনোনয়নপত্র দাখিল

ডোমারডোমার (নীলফামারী) প্রতিনিধি : উৎসব মূখর পরিবেশে চতুর্থবার নীলফামারীর ডোমার পৌরসভা নির্বাচনে মেয়র, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও সাধারন ওয়ার্ড কাউন্সিল প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন।
মনোনয়নপত্র দাখিলের শেষ দিন মঙ্গলবার বিকাল ৫ টা পর্যন্ত ৪ জন মেয়র প্রার্থী, ১০ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও ২৪ জন সাধারন কাউন্সিলরসহ মোট ৩৮ জন প্রার্থী মনোনয়পত্র দাখিল করেছের বলে জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার জিলহাজ্ব উদ্দিন জানান।
মেয়র পদে বর্তমান মেয়র মো: মনছুরুল ইসলাম দানু (সতন্ত্র), জামায়াত সমর্থীত কাজী আবু জাফর মো: জুল কাদের (সতন্ত্র), আওয়ামীলীগ বিদ্রোহী মো: আবু সুফিয়ান লেবু (সতন্ত্র) ও আওয়ামীলীগ মনোনীত মো: ময়নুল হক।
উপজেলা নির্বাচন কার্যালয় সুত্র জানায়, আগামী ১৪ জুলাই এসব মনোনয়নপত্র বাছাই করা হবে। ২২ জুলাই মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন। ২৩ জুলাই প্রতিদ্বন্ধীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে। আগামী ৭ আগষ্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এ পৌরসভায় ৫ হাজার ৮৮০ জন পুরুষ ও  ৬ হাজার ৩৭ জন মহিলাসহ  মোট  ১১  হাজার ৯১৭ জন ভোটার রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ