নীলফামারী প্রতিনিধিঃ খালেদা জিয়া জঙ্গিদের মদদ দিচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি। তিনি আরো বলেন, ক্ষমতা দখলের পায়তারার অংশ হিসাবে গুপ্তহত্যা, জঙ্গিবাদী রাজনীতি ও জামায়াত শিবিরকে সাথে নিয়ে বিএনপির নেত্রী খালেদা জিয়া উসকানি দিচ্ছে। এতে সহায়তা করছে তাদের আন্তর্জাতিক মিত্ররা। তিনি আজ মঙ্গলবার দুপুরে নীলফামারী জেলা ওয়ার্কাস পার্টি, যুবমৈত্রী ও ছাত্রমৈত্রীর কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। বিএনপি জামায়াত আন্তর্জাতিক মিত্রদের সাথে আতাঁত করে জঙ্গিবাদী তৎপরতার মধ্য দিয়ে বাংলাদেশকে পাকিস্তানী ধারায় নিয়ে আসার অপচেস্টা করছে বলে তিনি সমাবেশে অভিযোগ করেন। এছাড়া বিএনপি জামায়াত তাদের বিদেশী মিত্রদের সাথে এই ষড়যন্ত্র করে এদেশের প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান দেশের গণতান্ত্রিক রাজনীতিকে ধ্বংস করে ক্ষমতা দখলের পায়তারা করছে এবং এর মুল ভুমিকা পালন করছে বেগম খালেদা জিয়া বলেও তিনি দাবী করেন। তিনি আরো বলেন, এ কারনে মুক্তিযুদ্ধের চেতনাকে পরাজিত করে এই মুহূর্তে বিশ্ব জঙ্গিবাদী সন্ত্রাসের সাম্রাজ্যবাদী কৌশলের অংশ হিসেবে বাংলাদেশকে বেছে নিয়েছেন তারা। তিনি ওয়ার্কাস পার্টি, যুবমৈত্রী ও ছাত্রমৈত্রীর কর্মীদের উদ্যেশে বলেন, ওর্য়াকাস পাটি আগেও জঙ্গিবাদের বিরুদ্ধে ছিল, এখনও আছে। তাই প্রতিটি নেতাকর্মীকে দেশের সাধারন জনগনকে সাথে নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে আগামীতে ১৪ দলের সকল কর্মসুচীতে অংশ নিয়ে জঙ্গীবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া আহবান জানান। আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্য ফজলে হোসেন বাদশা এমপি বলেন, দুর্নীতিমুক্ত থেকে জনগণকে হয়রানির বাইরে রেখে জঙ্গিবাদ বিরোধী কর্মকান্ড পরিচালনা করুন। কারন স্থানীয় ক্ষমতাসীন দলবাজদের আশ্রয়ে প্রশ্রয়ে যুদ্ধাপরাধী মৌলবাদীদের কেউ কেউ সরকারে জায়গা পাচ্ছে বলে তিনি দাবী করে বলেন, এ প্রক্রিয়া বন্ধ করতে হবে এবং গণতন্ত্রের নামে বেগম খালেদা জিয়ার প্রত্যক্ষ মদদ রুখতে হবে। নীলফামারী জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা ওয়ার্কাস পাটির সভাপতি কমরেড তপন কুমার রায়ের সভাপতিত্বে কর্মী সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দলের কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য মাহমুদুল হাসান মানিক, হবিবর রহমান, নুর মোহাম্মদ খান, জেলা ওর্য়াকাস পাটির সাধারন সম্পাদক বাবুল আখতার, সৈয়দপুর উপজেলা সাধারন সম্পাদক মাহবুব আলম, সদর উপজেলার সাধারন সম্পাদক বিপ্লব কুমার রায়, জেলা যুবমৈত্রীর সভাপতি রনজিত কুমার রায়, সাধারন সম্পাদক সফিকুল ইসলাম, জেলা ছাত্র মৈত্রীর সভাপতি ভবেশ চন্দ্র রায়, গণশিল্পী সংস্কৃতির সাধারন সম্পাদক স্বপন কুমার রায় প্রমুখ।