
ফাইল ফটো
চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর সদর উপজেলা ও ফরিদগঞ্জে পৃথক ভাবে পানিতে ডুবে দু’শিশুর মৃত্যু ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল ৮টায় শহরের রামদাসদী এলাকায় মিনহা (১) বাড়ির উঠানে খেলা করা অবস্থায় পরিবারের লোকজনের চোখের আড়ালে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে তাকে অনেক খোজাখোজি করে তার পরিবার। শেষে সকাল ৯টায় শিশু মিনহা পুকুরের পাড়ে ভেসে উঠে। পানি থেকে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যা সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। মিনহা রামদাসদী এলাকার খলিফা বাড়ির ইউসুফ খলিফার মেয়ে।
অপর ঘটনাটি ঘটেছে ফরিদগঞ্জ উপজেলার শোল্লা গ্রামের মাসুদ হোসেনের ১০ বছর বয়সী শিশু কন্যা নাসরিন পুকুরে গোসল করতে গিয়ে ডুবে যায়। পরে দুপুরে তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।