• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জাপার আরো ৩৯ কেন্দ্রীয় নেতার নাম ঘোষণা

জাপাসিসি ডেস্ক: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ৮ম জাতীয় কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক পার্টির নতুন কেন্দ্রীয় কমিটিতে আরো ৩৯ জনের নাম ঘোষণা করেছেন।
এদের মধ্যে সাংগঠনিক সম্পাদক পদে ১৩ জন, বিভাগীয় সম্পাদক পদে ৭ জন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক পদে ৫ জন, যুগ্ম বিভাগীয় সম্পাদক পদে ৪ জন এবং কেন্দ্রীয় নির্বাহী সদস্য পদে ১০ জনের নাম রয়েছে।
জাপা চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তালিকা প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পর্যায়ক্রমে অবশিষ্ট পদে নাম ঘোষণা করা হবে। এই পর্যায়ে যাদের নাম ঘোষণা করা হলো তারা হলেন- সাংগঠনিক সম্পাদক শামসুল হক, সুলতান মাহমুদ, মোস্তাফিজুর রহমান নাঈম, মনিরুল ইসলাম মিলন, আমির উদ্দিন আহমেদ ডালু, অ্যাডভোকেট বখতিয়ারউদ্দিন খান ইকবাল, ইসহাক ভূঁইয়া, নির্মল চন্দ্র দাশ, এমএ মুনিম চৌধুরী বাবু এমপি, আলহাজ শাব্বীর আহমদ, জসিমউদ্দিন ভূঁইয়া, মোবারক হোসেন দুলু এবং আমির হোসেন এমপি। ( অসমাপ্ত)
বিভাগীয় সম্পাদক আনিস উর রহমান খোকন (তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক), অনন্যা হুসেইন মৌসুমী (মহিলা বিষয়ক সম্পাদিকা), আব্দুস সাত্তার (সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক), আব্দুল আওয়াল সেলিম (সাহিত্য ও কৃষ্টি বিষয়ক সম্পাদক), শাহজাহান মানসুর (শিক্ষাবিষয়ক সম্পাদক), মো. নোমান মিয়া (ছাত্র বিষয়ক সম্পাদক) এবং মো. নুরুল ইসলাম তালুকদার (প্রাদেশিক বিষয়ক সম্পাদক)। (অসমাপ্ত)
যুগ্ম সাংগঠনিক সম্পাদক আবু সৈয়দ, আলহাজ্ব আবুল কাশেম সরকার, আব্দুল হামিদ চৌধুরী, মো. মামুনুর রশীদ এমপি এবং হাজী সালাউদ্দিন খোকা মোল্লা। (অসমাপ্ত)
যুগ্ম বিভাগীয় সম্পাদক এমএ রাজ্জাক খান (যুগ্ম দফতর সম্পাদক), অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু (যুগ্ম মহিলা বিষয়ক সম্পাদিকা), আবু জায়েদ আল মাহমুদ (যুগ্ম ছাত্র বিষয়ক সম্পাদক) এবং জাহাঙ্গীর আলম পাঠান (যুগ্ম মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক)। (অসমাপ্ত)
কেন্দ্রীয় নির্বাহী সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, মেহেরুননেসা খান হেনা, মো. ইলিয়াস এমপি, খোরশেদ আরা হক এমপি, ফরিদা শিকদার, আমিনা হাসান, মিসেস সালমা হোসেন, অ্যাডভোকেট শাহাজাদী নাহিনা (শান্তা), মোছা. রিতু নূর, হাজী আব্দুর রহমান।(অসমাপ্ত)
পার্টির পূর্ণাঙ্গ কমিটি গঠনের সময় (সকল পদে নাম ঘোষণার পরে) জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ কমিটির তালিকার নামের ক্রমানুসার নির্ধারণ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ