• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরের ৫ শিক্ষার্থী পেলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পুরস্কার

2016-07-12-13-15-41-644সিসি নিউজ: ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে ‘মাদকমুক্ত সমাজ’ গড়তে রচনা প্রতিযোগিতায় নীলফামারী জেলার শ্রেষ্ঠ ৬ শিক্ষার্থীর মধ্যে সৈয়দপুরের ৫ শিক্ষার্থী মনোনীত হয়েছে। সোমবার (১২ জুলাই) নীলফামারী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

পুরস্কার বিতরনী অনুষ্ঠানে নীলফামারী জেলা প্রশাসক মো. জাকীর হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় পুলিশ সুপার জাকির হোসেন খান, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সিভিল সার্জন ডা. আব্দুর রশিদসহ জেলার সকল ইউএনও এবং জেলা পর্যায়ের সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন।

2016-07-12-19-55-06-498 copyনীলফামারী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে গত ২৬ জুন ‘মাদক বিরোধী দিবস’ উপলক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করে। এতে মাধ্যমিকস্তরে (ক-গ্রুপ) ও উচ্চ মাধ্যমিকস্তরে (খ-গ্রুপ)  জেলার ৬২ জন শিক্ষার্থী রচনা প্রতিযোগিতায় অংশ নেয়। এতে ক-গ্রুপে সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজ তাসনুবা তিথি ও খ-গ্রুপে সৈয়দপুর ক্যান্ট. পাবলিক স্কুল এন্ড কলেজের ফারিহা তামান্না মিম প্রথম স্থান অধিকার করেছে। প্রতিযোগিতায় বিজয়ী ৬জনের মধ্যে রয়েছে সৈয়দপুর ক্যান্ট. পাবলিক স্কুল এন্ড কলেজের ২, সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের ৩ ও নীলফামারী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ১জন শিক্ষার্থী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ