সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুর থানা পুলিশ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শাকিল হোসেন ওরফে বরকাকে (৩০) আটক করেছে। শুক্রবার রাতে শহরের দূর্গা মিল থেকে তাকে আটক করা হয়।
সূত্র মতে, গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম দূগাূ মিল এলাকায় ইয়াবা বিক্রির সময় মাদক ব্যবসায়ী বরকাকে আটক করে। এসময় তার কাছ থেকে ৩৫ পিস ইয়াবা উদ্ধার করে।
এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।