• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন |

ঘোড়াঘাটে ৩ রাতে ২৫ গরু চুরি

চুরিবিশেষ প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘার উপজেলায় ৩ রাতে ১১ লক্ষ টাকার ২৫টি গরু চুরি হয়েছে। স্থানীয় পুলিশ প্রশাসনের সহায়তায় এসব গরু চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে।গরু চুরি ঠেকাতে এখন রাত জেগে থাকছে পরিবারের লোবজন। এমনকি কেউ কেউ গরুর দড়ি পায়ের সাথে বেধে গরুর গোয়ালে ঘুমাচ্ছে। এর পরও কমছে না গরু চুরি।
শনিবার রাতে ঘোড়াঘাট পৌর খোদাদাদপুর কলোনী গ্রামের সোবানী খানের ৮টি ও তার ভাই হায়দার আলী খানের ৩টি দেশী বিদেশী  চুরি হয়। যার মুল্য ৬ লক্ষ টাকা বলে জানা গেছে। তারা রাতের খাওয়া সেরে ঘুমিয়ে পড়লে চোরেরা তাদের বাড়ীর প্রাচীর টপকিয়ে ভিতরে প্রবেশ করে গোয়াল ঘরের দরজা ভেঙ্গে গরু গুলো চুরি করে নিয়ে যায়। অপর দিকে একই রাতে ঘোড়াঘাট উপজেলার সিংড়া গ্রামের আপেল মিয়ার ৪টি গরু চুরি হয়। যার মুল্য ২ লক্ষাধিক টাকা। তারাও খাওয়া সেরে ঘুমিয়ে পড়লে চোরেরা তার বাড়ীর দরজার গ্রিল ভেঙ্গে ভিতরে প্রবেশ করে গরু গুলো চুরি করে নিয়ে যায়। এ দিকে গত শুক্রবার রাতে ঘোড়াঘাট পৌর খোদাদাদপুর কলোনী গ্রামের রেজাউল করিম বুলু মিয়া খাওয়া সেরে রাতে ঘুমিয়ে পড়লে চোরেরা তার বাড়ীর প্রাচীর টপকিয়ে ভিতরে প্রবেশ করে গোয়াল ঘরের দরজা ভেঙ্গে ৪টি দেশী বিদেশী গরু নিয়ে যায়।  যার মুল্য ২ লক্ষ টাকা । অপর দিকে গত বৃহস্পতিবার রাতে ঘোড়াঘাট উপজেলার আবিরেরপাড়া গ্রামের আয়নাল মিয়ার ২টি গাভী গরু চুরি হয়। যার মুল্য ১ লক্ষ টাকা। চোরেরা একই কায়দায় গরু গুলো চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। এ ব্যাপারে স্থানীয় থানাপুলিশকে অভিযোগ করেও কোন লাভ হচ্ছে না। গরু মালিকদের অভিযোগ পুলিশের সহায়তায় এসব গরু চুরি হয়েছে। প্রতিরাতে পুলিশের ছত্রছায়ায় ঘোড়াঘাটের বিভিন্ন স্থানে জুয়ার আসর বসছে। আর এসব জুয়ার আসরের টাকা সংগ্রহে গরু চুরিসহ বিভিন্ন অপরাধ কার্যক্রম ঘটছে বলে অভিযোগ এলাকাবাসীর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ