চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ চিলমারী টেকনিক্যাল এন্ড বিজনেজ ম্যানেজমেন্ট কলেজের ব্যবস্থাপণা বিষয়ের শিক্ষক মোঃ হারুন অর রশিদ বাদশা (৩৯) প্রায় ৩ বছর দেড় মাস ধরে নিখোঁজ রয়েছেন। পরিবারের লোকজন দীর্ঘদিনেও তার সন্ধান বের করতে না পারায় সম্প্রতি নিখোঁজ হওয়া ব্যাক্তিদের তালিকাসহ নজরে আনায় দেশব্যাপি অনুসন্ধান শুরু হওয়ায় নড়েচড়ে বসে তার পরিবারের লোকজন অবশেষে ৩বছর দেড়মাস পর ১৩/০৭/২০১৬ ইং পরিবারের পক্ষ থেকে চিলমারী মডেল থানায় একটি জিডি করা হয় জিডি নং-২৬০। চিলমারী মডেল থানা সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ৪ই জুন বিকালে তার নিজ বাড়ি চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের পাটোয়ারী গ্রাম থেকে কর্মস্থল চিলমারী টেকনিক্যাল এন্ড বিজনেজ ম্যানেজমেন্ট কলেজের খাতা নেয়ার জন্য বোর্ডের উদ্দেশে বের হয়ে তিনি বাড়ি ফেরেননি। এ ঘটনায় সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে তার পরিবারের লোকজন তার অপেক্ষায় থাকে এই কারনে যে এর আগেও ২০১২ সালে সে আরো একবার নিখোঁজ হয়। সেই নিখোঁজ সংবাদটি দৈনিক বাংলাবাজার পত্রিকায় ১ ফেব্রুয়ারী/১২ প্রকাশ পায়। পড়ে প্রায় ৬মাস পর সে বাসায় ফিরে আসে। এবারেও তারা আসায় ছিল যে সে ফিরে আসবে তাই তারাও তখন থানায় অভিযোগসহ পুলিশের সহযোগীতা না চাইলেও সম্প্রতি দেশব্যাপি নিখোঁজদের অনুসন্ধান শুরু হওয়ায় অবশেষে তার পরিবার চিলমারী থানা পুলিশের সহযোগী তা চেয়ে একটি সাধারন ডায়রী করেন। চিলমারী টেকনিক্যাল এন্ড বিজনেজ ম্যানেজমেন্ট কলেজের কর্তিপক্ষ জানান, দীর্ঘদিন থেকে মোঃ হারুন অর রশিদ নিখোঁজসহ কলেজে উপস্থিত না থাকায় তাকে উক্ত পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ জানান, দেশের বিভিন্ন স্থানে জঙ্গি হামলা সংঘটিত হওয়ায় নিখোঁজ ব্যক্তিদের তালিকা ও ছবি সংগ্রহ করা হচ্ছে। এরই পেক্ষিতে চিলমারীতেও নিখোঁজ হওয়ায় ব্যাক্তিদের খোঁজসহ তাদেও তালিকা করা হচ্ছে। তদন্তকারী কর্মকর্তা এএসআই মোঃ শামছুল আলম জানান, দীর্ঘদিন থেকে নিখোঁজ থাকায় হারুন অর রশিদ বাদশার ছবি ও তথ্য সংগ্রহ করা হয়েছে। হারুন অর রশিদ বাদশা রানীগঞ্জ পাটোয়ারী এলাকার অবশর প্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক আলহাজ্ব আঃ হাকিমের ছেলে। সে ফকিরের হাট উচ্চ বিদ্যঃ থেকে ১৯৯৪ সালে এসএসসি, ক্যান্ডপাবলিক স্কুল এন্ড কলেজ থেকে ১৯৯৭ সালে এইসএসসি, কারমাইকেল বিশ্ববিদ্যালায় থেকে ২০০০ সালে অর্নাস ও ২০০১ সালে ব্যবস্থাপণা বিষয়ে মাস্টাস পাশ করেন। এবং চিলমারী টেকনিক্যাল এন্ড বিজনেজ ম্যানেজমেন্ট কলেজে ব্যবস্থাপণা বিষয়ে ৯ডিসেম্বর ২০০৪ সালে যোগদান করেন।
মৎস সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন
কুড়িগ্রামের চিলমারীতে জাতীয় মৎস সপ্তাহ ২০১৬ উপলক্ষে উপজেলা মৎস অফিস কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস অফিসের আয়োজনে মঙ্গলবার বেলা ১২ টায় উপজেলার সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন ও মতোবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা মৎস অফিসার মোঃ ওয়ালী উল্লাহ মোল্লাহ সভাপতিত্বে বক্তব্য রাখেন চিলমারী প্রেস ক্লাব সভাপতি নজরুল ইসলাম সাবু, সাধারন সম্পাদক শ্যামল কুমার বর্ম্মন, সাপ্তাহিক যুগের খবর সম্পাদক এস এম নুরুল আমিন সরকার, সাপ্তাহিক ভাওয়াইয়া এক্সপ্রেস সম্পাদক রিয়াদুল ইসলাম, সাপ্তাহিক জনপ্রাণ ব্যবস্থাপণা সম্পাদক সাওরাত হোসেন সোহেল, প্রেস ক্লাব সভাপতি গোলাম মাহবুব, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আঃ রাজ্জাক সরকার প্রমুখ।
জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত
কুড়িগ্রামের চিলমারীতে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে র্যালী, মানববন্ধন ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত। মঙ্গলবার সকালে চিলমারী উপজেলায় জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকারী কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও কর্মীসহ সর্বস্তরের জনসাধারনের সমন্বয়ে র্যালী, মানববন্ধন ও উদ্ধুদ্ধকরণ সভার আয়োজন করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্তর থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা চত্তরের সামনে মানববন্ধর ও পরে জঙ্গিবাদের বিরুদ্ধে উদ্ধুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা কৃষি অফিসারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ৭১’বীর সৈনিক শওকত আলী সরকার বীর বিক্রম। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আঃ কুদ্দুস সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা বেগম জেলি, অধ্যক্ষ (ভারঃ) শামছুদ্দিন সরকার, অধ্যক্ষ ফজলুল হক মনি, উপজেলা প্রকৈশলী মোঃ নজরুল ইসলাম, উপজেলা ওলামা লীগ সভাপতি সুপার এস এম আইয়ুব আলী আখন্ড, চিলমারী প্রেস ক্লাব সভাপতি নজরুল ইসলাম সাবু প্রমুখ।