দিনাজপুর প্রতিনিধি: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) জুলাই-ডিসেম্বর, ২০১৬ সেমিস্টারে এমএস কোর্সে ভর্তির ফরম জমাদানের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী সংশ্লিষ্ট বিভাগে আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ ১৪ আগষ্ট ২০১৬। বিভাগ হতে পোষ্টগ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের অফিসে আবেদনপত্র প্রেরণের তারিখ ১৮ আগষ্ট ২০১৬। নির্বাচিত প্রার্থীদের ভর্তির তারিখ ২৩ আগষ্ট হতে ২৪ আগষ্ট ২০১৬। ক্লাশ শুরুর সম্ভাব্য তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৬।
বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে হাবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা শাখার সহকারী পরিচালক মো. মমিনুল ইসলাম প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।