• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন |

নীলফামারীতে সেচ্ছাধীন তহবিলের অর্থ বিতরন

1469111890_26নীলফামারী প্রতিনিধি: নীলফামারী সদর আসনের সংসদ সদস্য সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর তার সেচ্ছাধীন তহবিলের নগদ অর্থ বিতরন করেছেন। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় নীলফামারী সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ২৩৭ জনের মাঝে চার লাখ টাকা বিতরন করেন তিনি।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, নারী ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, স্বাচিবের সভাপতি ডাঃ মমতাজুল ইসলাম মিন্টু, পৌর আওয়ামী লীগের সভাপতি মোসফিকুল ইসলাম রিন্টু প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ