• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কুমিল্লায় স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

লাশ উদ্ধারকুমিল্লা: কুমিল্লায় নুরুল করিম রাব্বী (১৬)নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে নাঙ্গলকোট উপজেলা সদরের অদূরে ধলুয়া বাংলাবাজার এলাকা থেকে রাব্বীর মরদেহ উদ্ধার করা হয়।
রাব্বী নাঙ্গলকোট উপজেলার ধলুয়াপাড়া গ্রামের নুরুল হকের ছেলে। ২০১৭ সালে স্থানীয় ত্রিপুলিয়া উচ্চ বিদালয় থেকে তার এসএসসি পরীক্ষা দেয়ার কথা ছিল।
রাব্বীর বাবা নুরুল হক জানান, বৃহস্পতিবার রাত থেকে রাব্বী নিখোঁজ ছিল। শুক্রবার সকালে ধলুয়া বাংলাবাজার এলাকায় একটি দোকানের পেছনে রাব্বীর মরদেহ পাওয়া যায়।
সকাল পৌনে ১০টায় মুঠোফোনে নাঙ্গলকোট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাব্বী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। তবে মৃত্যুর কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ