• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

আড়িয়াল খাঁ নদে ট্রলারডুবিতে নিহত ৯

arial_43151নরসিংদী: নরসিংদীর আড়িয়াল খাঁ নদে ট্রলার ডুবে শিশুসহ ৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে অন্তত ২০ জন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ  দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দেওয়ানের চর এলাকার মালদারের নেছা (৮০) ও তাঁর নাতি ইয়াছিন (৭), চর মরজাল এলাকার ফুলেছা বেগম (৫০), বারৈচা এলাকার রফিকুল ইসলামের ছেলে রাকিব মিয়া (১২), একই এলাকার মিলন মিয়ার মেয়ে মারজিয়া বেগম (৩), আকতার মিয়ার ছেলে সম্রাট মিয়া (৮), রবিউল্লাহ মিয়ার স্ত্রী মালা বেগম (২৫) ও মেয়ে সুমাইয়া আক্তার (৫) ও সুন্দর আলীর মেয়ে জেরিন আক্তার (৮)।
রায়পুরা থানার ওসি আজহারুল ইসলাম বলেন, বেলাব উপজেলার বারৈচা গ্রামের ইউপি সদস্য আবদুল হাইয়ের তত্ত্বাবধানে রায়পুরা উপজেলার জংলী শিবপুর বাজার ঘাট থেকে শতাধিক যাত্রী নিয়ে ট্রলারটি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি গ্রামের গনি শাহর মাজারে যাচ্ছিল। অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণেই ট্রলারটি ঘাটেই ডুবে গেছে। এতে শিশু ও বৃদ্ধাসহ নয়জন নিহত হয়েছেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খন্দকার নুরুল হক বলেন, ‘আমরা শিশু ও নারীসহ নয়জন নিহত হওয়ার বিষয়ে নিশ্চিত হতে পেরেছি। আর নিখোঁজ থাকার বিষয়ে বিকেল সাড়ে চারটা পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। তারপরও যতক্ষণ দিনের আলো থাকে, ততক্ষণ আমরা ডুবুরি দিয়ে উদ্ধারকাজ চালাব।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ