• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন |

নিখোঁজ অন্তরের সন্ধান চান তার পরিবার

pic boyচিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার মো: সাব্বিরুল ইসলাম অন্তরকে ৫ দিনেও খুঁজে না পেয়ে প্রায় পাগল  হয়েছে তার পরিবার।
উপজেলার নশরতপুর (রাণীরবন্দর হাট সংলগ্ন) গ্রামের মো: গোলাম মোস্তফার পুত্র, রাণীরবন্দর চাইল্ড কেয়ার স্কুলের পঞ্চম শ্রেনির মেধাবী ছাত্র মো মো: সাব্বিরুল ইসলাম অন্তর গত ১৮ জুলাই থেকে নিখোঁজ রয়েছে। তার গায়ের রং শ্যামলা, উচ্চতা ৫ ফিট ২ ইঞ্চি। হারিয়ে যাওয়ার সময় তার পরনে জিন্সের প্যান্ট, গ্রামীন চেকের ফুল হাতা শার্ট, কলজে রঙের কাপড়ের জুতা, কালো স্কুল ব্যাগ এবং গলায় একটি সোনা চেইন ছিল।  তাকে অনেক খোঁজা-খুঁজি করার পর না পেয়ে তার মা আর্জিনা বেগম গত ২০ জুলাই চিরিরবন্দর থানায় একটি সাধারণ ডায়েরী করে। যার নং-৭০৫। কোন হৃদয়বান লোক তার সন্ধান পেলে ০১৭৭৪৯৭১৫২৭ নম্বারে ফোন করার জন্য অনুরোধ করেছে তার পরিবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ