• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নন-এমপিও শিক্ষকদের বেতন বন্ধের আদেশ কেন অবৈধ নয়

হাইকোটসিসি নিউজ: এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের নন এমপিও শিক্ষকদের বেতন ভাতা বন্ধের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে শিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালকসহ ৯ জনকে উক্ত রুলের জবাব দিতে বলা হয়েছে।
এক রিটের প্রাথমিক শুনানি শেষে সোমবার হাইকোর্টের বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ছিদ্দিক উল্লাহ মিয়া। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান।
২০১১ সালের ১১ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় নন এমপিও শিক্ষকদের নিয়ে এক প্রজ্ঞাপনে জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (মাধ্যমিক ও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক) শিক্ষক ও কর্মচারীদের বেতন ভাতাদির সরকারি অংশ প্রদান এবং জনবল কাঠামো সম্পর্কিত নির্দেশিকা ২০১০-এ যাই থাকুক না কেন, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত শ্রেণি/বিভাগ খোলার ক্ষেত্রে নিযুক্ত শিক্ষকদের বেতনভাতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বহন করতে হবে।
মাউশির জারি করা এই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে রোববার (২৪ জুলাই) বিভিন্ন প্রতিষ্ঠানের ৪৪ জন শিক্ষক হাইকোর্টে রিট দায়ের করেন। সেই আবেদনের শুনানির পরিপ্রেক্ষিতে আদালত এই রুল জারির নির্দেশনা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ