SAMSUNG CAMERA PICTURES

সিসি নিউজ: নীলফামারীতে সন্ত্রাস, জঙ্গীবাদ ও গুপ্তহত্যা বিরোধী সচেতনতা মুলক র্যালি করেছে জেলা পুলিশ ও কামিউনিটি পুলিশ ফোরাম।
আজ সোমবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমী চত্তর থেকে জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশ ফোরামের আয়োজনে অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেনের নেতৃত্বে বনার্ঢ্য র্যালিটি বের হয়ে শহরের শহর প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমী চত্ত্বরে আলোচনা সভায় মিলিত হয়। র্যালীতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করে।
অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, চেম্বার সভাপতি সফিকুল আলম ডাবলু প্রমুখ বক্তব্য রাখেন।