• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বিক্রি হয়ে গেলো ইয়াহু

yahoo_23220প্রযুক্তি ডেস্ক: এবার বিক্রি হয়ে গেলো জনপ্রিয় সার্চ ইঞ্জিন ও বিশ্বখ্যাত টেক জায়ান্ট ইয়াহু। ইয়াহু ইনকর্পোরেটেডের ইন্টারনেট ব্যবসা নগদ ৪.৮৩ বিলিয়ন মার্কিন ডলার দিয়ে আত্তীকরণ প্রক্রিয়া শেষ করেছে টেলি কমিউনিকেশন প্রতিষ্ঠান ভেরিজন। এতে ধুকতে থাকা প্রতিষ্ঠানটির একটি যুগের অবসান হলো। ইয়াহুর ইন্টারনেট ব্যবসা কিনে নেয়ার পরে ভেরিজন তাদের আমেরিকান অনলাইন (এওএল.কম) এর উন্নতি ঘটাতে পারবে। ৪.৪ বিলিয়ন ডলারে গত বছর প্রতিষ্ঠানটিকে কিনেছিল তারা। ইয়াহুর বিজ্ঞাপন টেকনোলজি, মেসেঞ্জার ও মেইল ব্যবহার করে এখন সেটির উন্নয়ন সাধন করতে পারবে।
বিক্রি হয়ে যাওয়ার চুক্তির সাথে সাথে প্রতিষ্ঠান হিসেবে ইয়াহুর সমাপ্তি ঘটলো। তবে এ চুক্তিতে চাইনিজ ই কমার্স প্রতিষ্ঠান আলিবাবা গ্রুপের ১৫ শতাংশর মালিকানা, ইয়াহু জাপান কর্পোরেশনের ৩৫.৫ শতাংশ অন্তর্ভুক্ত হয়নি। আলিবাবা ও ইয়াহু জাপানের বিনিয়োগের পরিমাণ ৪০ বিলিয়ন ডলার যেখানে শুক্রবার পর্যন্ত ইয়াহু ইনকর্পোরেটেডের বাজারমূল্য ছিল ৩৭.৪ বিলিয়ন ডলার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ