• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

কল্যাণপুরে নিহত ৭ জঙ্গির পরিচয় প্রকাশ

jongi_23658ঢাকা: রাজধানীর কল্যাণপুরে জঙ্গিবিরোধী অভিযানে নিহত ৯ জঙ্গির মধ্যে ৭ জনের পরিচয় পাওয়া গেছে। আজ বুধবার সন্ধ্যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিএমপি) তাদের পরিচয় প্রকাশ করেছে। ডিএমপি নিউজ ও ডিএমপির নিজস্ব ফেসবুক পেজে তাদের পরিচয় প্রকাশ করা হয়েছে। গত সোমবার দিবাগত রাতে কল্যাণপুরের ৫ নম্বর সড়কে তাজ মঞ্জিল নামের ৬ তলা একটি ভবনের পঞ্চম তলায় অভিযানে গিয়ে হামলার মুখে পড়েন পুলিশ সদস্যরা। পরে মঙ্গলবার ভোরে সেখানে সোয়াটের বিশেষ অভিযানে নিহত হন সন্দেহভাজন ৯ জঙ্গি। পুলিশের পক্ষ থেকে বলা হয়, জঙ্গিরা গুলি ছুড়তে ছুড়তে পালানোর চেষ্টা করেছিল। ওই বাসায় অস্ত্র, বিস্ফোরকও পাওয়া গেছে। ৯ জনের মৃতদেহ মঙ্গলবার বিকালে মর্গে নেয়া হয়। তারও অন্তত ১২ ঘণ্টা আগে তাদের মৃত্যু হয়েছে বলে জানান ময়নাতদন্তকারী চিকিৎসক।

পরিচয় প্রকাশ করা ওই ৭ জন হলেন-
১. আবদুল্লাহ। বাবা মো. সোহরাব আলী। আবদুল্লাহর বাড়ি দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায়।
২. আবু হাকিম নাইম। বাবা নুরুল ইসলাম। তার বাড়ি পটুয়াখালীর কলাপড়ায়।
৩. তাজ-উল-হক রাশিক। বাবা রবিউল হক। রাজধানীর ধানমন্ডিতে তার বাসা।
৪. আকিফুজ্জামান খান। বাবা সাইফুজ্জামান খান। রাজধানীর গুলশানে তার বাসা।
৫. সাজাদ রউফ অর্ক। বাবা তৌহিদ রউফ। তার বাসা রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায়। সাজাদ মার্কিন নাগরিক।
৬. মতিয়ার রহমান। বাবা নাসির উদ্দিন সরদার। তার বাড়ি সাতক্ষীরার তালায়।
৭. জোবায়ের হোসেন। বাবা আবদুল কাইয়ুম। তার বাড়ি নোয়াখালীর সুধারামে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ