• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নাইটগার্ডকে বেধে রেখে ৭৬৩ বস্তা চাল লুট

লুটঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার নারায়নপুর ত্রীমোহনী এলাকার একটি চাতালের গোডাউন থেকে দুর্বৃত্তরা ৭৬৩ বস্তা মিনিকেট চাল লুট করেছে। লুটকৃত চালের মুল্য ১২ লাখ টাকা হবে বলে। বুধবার ভোরে সততা খাদ্য ভান্ডার নামে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে এই চাল লুটের ঘটনা ঘটে।
তবে পুলিশ বলছে চাল লুটের ঘটনা রহস্যজনক। সততা খাদ্য ভান্ডারের মালিক আবুল কাসেম জানান, বুধবার ভোর সাড়ে তিনটার দিকে একদল দুর্বৃত্ত তার গুদামের নাইটগার্ড শাহিনকে বেধে রেখে ট্রাকযোগে ৭৬৩ বস্তা চাল নিয়ে যায়। লুটকৃত চালের মধ্যে ৫০ কেজির বস্তা রয়েছে ৪১৫টি ও ২৫ কেজির বস্তা রয়েছে ৩৪৮টি।
তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, চাল লুট হয়নি। কে বা কারা চাতালের গোডাউন থেকে ট্রাক ভিড়িয়ে চাল নিয়ে গেছে। তিনি দাবী করেন, চাল ট্রাকে ওঠানোর সময় স্থানীয়দের অনেকেই দেখেছেন, কিন্তুু কেও প্রতিবাদ বা এগিয়ে আসেন নি।
তাছাড়া ঘটনার সময় চাতালের মিস্ত্রি শাহিন সেখানেই ঘুমিয়ে ছিল। তাই গোডাউন থেকে চাল নিয়ে যাওয়ার ঘটনাটি পুলিশের কাছে রহস্যজনক মনে হয়েছে। সততা খাদ্য ভান্ডারের মালিক আবুল কাসেম জানান, তিনি মামলা করার জন্য এখন ঝিনাইদহ সদর থানায় যাচ্ছেন।
এখানে উল্লেখ্য, এর আগে একই কায়দায় ঝিনাইদহের শৈলকুপা শহরের হাজির মোড় থেকে দুর্বৃত্তরা বাসুদেব রায়ের চালের আড়ৎ থেকে ৩৬১ বস্তা, ভাটই বাজার ও ঝিনাইদহ শহরের সিটি মোড় থেকে ছয়শ বস্তা চাল লুট করলেও পুলিশ লুন্ঠিত চাল উদ্ধার করতে পারেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ